প্রতি শুক্রবার হলিউড এবং বলিউডের সব সিনেমা মুক্তি পাওয়ার দিন। আর তাই শুক্রবারের জন্য অনেকেই মুখিয়ে থাকেন। সময় বের করে সিনেমাগুলো দেখার জন্য জানতে হবে, কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে এই শুক্রবার ২৬ আগস্ট তারিখে। সে জন্য আমাদের নিয়মিত প্রতিবেদনে চোখ রাখুন।
বলিউডপ্রেমিদের জন্য আসছে তিনটি হিন্দি সিনেমা। এর মধ্যে একটি একতা কাপুর প্রযোজিত রেমো ডিসুজা পরিচালিত ছবি ‘অ্যা ফ্লাইয়িং জাট’। এতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, অমৃতা সিং প্রমুখ। এছাড়াও দুটো স্বল্প বাজেটের ছবি মুক্তি পাবে আগামী শুক্রবার। এগুলো হচ্ছে- ‘মিসিং অন অ্যা উইকেন্ড’ এবং ‘ওয়ারিওর সাবিত্রি’।
এছাড়া হলিউডে বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ আগস্ট। ডেনিস গানজেল পরিচালিত মেকানিক রিসারেকশন ছবিটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন জেসিকা অ্যালবা, টমি লী জোনস, জ্যাসন স্ট্যাথাম। ফেড আল্ভারেজ পরিচালিত ‘ডোন্ট ব্রেথ’ মুক্তি পাবে এদিন। এতে রয়েছেন স্টিফেন ল্যাং, জেন লেভি, ডাইলান মিনেট সহ অনেকে। রবার্ট ডি নিরো পভিনীত ‘হ্যান্ডস অব স্টোন’ মুক্তি পাবে শুক্রবার। জনাথন জ্যাকবিকজ পরিচালিত ছবিতে আরও রয়েছেন এডগার রামিরেজ, উশার, এনা ডি আরমাস সন অনেকে।


No comments:
Post a Comment