অবশেষে সমস্ত জল্পনার অবসান। পাত্র কে? তা নিয়ে মুখ খুললেন সোফি চৌধুরি নিজেই।সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন নায়িকা।
সেখানে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছেন তিনি। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। ছবিতে তাঁর হাতে ছিল এনগেজমেন্ট রিংও। ক্যাপশনে লিখেছিলেন, ‘কান্ট ওয়েট’। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। পাশাপাশি কমেন্ট বক্স উপচে উঠেছিল বলি পাড়ার অভিনন্দনে। বিপাশা বসু থেকে নেহা ধুপিয়া, ‘ব্রাইড টু বি’ সোফিকে উইশ করছিলেন সকলেই।
সব তো হল, কিন্তু সেই সময় আসল প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। কে সেই ভাগ্যবান? কার সঙ্গে ছাদনাতলায় বসতে চলেছেন সোফি? নাহ! সেটা সেই সময় খোলসা করেননি নায়িকা। এমনকী জানাননি তাঁর বিয়ের ডেটও। সোফির সেই মিস্ট্রি ম্যান কে? উত্তরটা মিলল এতদিনে।
এ বার বোঝা গেল যে রিয়্যাল লাইফের বয়ফ্রেন্ডের সঙ্গে এনগেজমেন্ট হয়নি সোফির। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সোফির নতুন অ্যালবাম ‘সজনা ম্যায় নাচুঙ্গি’। আর সেখানেই সোফির সঙ্গে রয়েছেন মডেল-নায়ক ফ্রেডি দারুবালা। সেই অ্যালবামের প্রচারেই ফ্রেডির সঙ্গে রহস্যজনক ছবি তুলে মিডিয়ায় পোস্ট করেছিলেন সোফি। স্বীকার করতেই হবে মিডিয়া হাইপ তুলতে সোফির জুড়ি মেলা ভার

No comments:
Post a Comment