ঢাকা-কলকাতার সিনেমায় ধারাবাহিক সাফল্য পাওয়া জয়া আহসান বরাবরই ব্যক্তি জীবনকে পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন। এবার তার মায়ের কল্যাণে দেখা গেল পারিবারিক মুহূর্তের কয়েক ঝলক।
ফেসবুকে বুধবার সকালে জয়ার সঙ্গে তোলা তিনটি ছবি শেয়ার করেন তার মা রেহেনা মাসউদ। ক্যাপশনে লেখেন ‘আমি ও আমার বড় মেয়ে।’শেয়ার করা ছবিগুলো লক্ষ্য করলে মা-মেয়ের চেহারা ও গড়নে দারুণ মিল পাওয়া যায়।
ছবিগুলোতে অনেকে লাইক দিয়েছেন। পাশাপাশি মন্তব্যের ঘরে অনেকেই লেখেন মা-মেয়েকে ভীষণ মিষ্টি লাগছে। রেহেনা মাসউদের অ্যাকাউন্ট ঘুরে দেখা যায় বিভিন্ন সময়ে জয়ার ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। চলতি বছরে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খানের বিপরীতে জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। সামনে দেখা যাবে ‘খাঁচা’ ও ‘পুত্র’ চলচ্চিত্রে। শুটিং চলছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের। এছাড়া হাতে আছে ‘বিউটি সাকার্স’ ও ‘দেবী’।
এদিকে ১২ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে ‘ঈগলের চোখ’। সিনেমাটিতে জয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া ‘আমি জয় চ্যাটার্জী’ ও স্বল্পদৈর্ঘ্যের ‘ভালোবাসার শহর’-এ দেখা যাবে এ অভিনেত্রীকে। শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় আছে ‘কণ্ঠ’।


No comments:
Post a Comment