সর্বশেষ সংবাদ

বিয়ে-যৌনজীবন নিয়ে মুখ খুললেন সালমান

Salman mouth-marriage sex lives


বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’র তকমা এখনও ধরে রেখেছেন সালমান খান। বিভিন্ন সংবাদ মাধ্যমে বান্ধবী লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার গুজবেও নিরব ছিলেন এ তারকা। তবে সম্প্রতি নিজের বিয়ে এবং যৌনজীবন নিয়ে মুখ খুলেছেন সালমান।

‘দাবাং’ খ্যাত এ তারকা জানান, বিয়ে এবং সেক্স কোনটাই তার জীবনে এখনও ঘটেনি।

 টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া এক্সপ্রেস এক খবরে জানিয়েছে, লুলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও বেজায় রাখঢাক সালমানের। তাই সাংবাদিকদের মুখোমুখি হলেই বিয়ের প্রশ্নটা তার জন্য কমন।

 তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবও রহস্য করে দিতেই ভালবাসেন সালমান। কখনওবা তাতে মিশে থাকে সূক্ষ্ম মজা। বিশেষত সে প্রশ্ন যদি তাঁর বিয়ে নিয়ে হয়, তা হলে এক এক বার এক এক রকম উত্তর দেন। 

সম্প্রতি ‘ফ্রেকি আলি’-র ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ভাইজান’। সেখানে তাকে এক সাংবাদিক বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেন। জবাবে মোটেই চটে না গিয়ে সালমান বলেন, ‘‘যৌনতা আর বিয়ে এর কোনওটাই এখনও আমার জীবনে ঘটেনি।”
বিয়ে করলে সেটা সকলকে জানিয়েই করবেন বলেও জানান এ তারকা।
তার এই মন্তব্য উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। ‘সুলতান’ নিজেও হেসে হেসেই সাংবাদিকদের প্রশ্নবান সামলান।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.