নতুন গানের ভিডিও নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ‘মনের ঠিকানা’ শিরোনামের প্রেমের গানটি মিউজিক ভিডিও শ্রোতাদের মাঝে নজর কেড়েছে।
নতুন সিঙ্গেল প্রকাশ উপলে হাবিব ফেসবুকে লিখেছেন, ‘এখন সময় প্রেমানুভবের। ছড়িয়ে দিন এই ভালবাসা। ভালবাসতে দিন। কারণ ভালবাসাই প্রয়োজন সবার।’
১ আগস্ট মাল্টিসোর্সিং লিমিটেডের ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হয়। একদিনেই ২ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছে ভিডিওটি। তানিম রহমান অংশুর নির্দেশনায় ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন শারলিনা হোসেন। নৃত্য পরিচালনা করেছেন আসাদ খান। গত ২৭ জুলাই ইউটিউবে ছাড়া হয় এর টিজার। গানটি লিখেছেন কলকাতার গীতিকার ঋদ্ধি। সুর-সংগীত হাবিবের। হাবিব এখন লন্ডনে। ১ আগস্ট এক কনসার্টে সংগীত পরিবেশন করেন তিনি।


No comments:
Post a Comment