সর্বশেষ সংবাদ

ঈদুল আযহায় আসছে ওম-শুভশ্রীর ‘প্রেম কি বুঝিনি’

Ayahaya coming-Eid-Das-Om-prem-ki-bujhini

 

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে একটি অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন জাজের চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি দু:সংবাদ রয়েছে। কিন্তু তিনি তখনই বিষয়টি পুরোপুরি খোলাসা করে বলেন নি। সেসময় বলেছিলেন আপনারা অপেক্ষা করুণ। রাতেই সে খবর জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে জানানো হবে।


এরপরের  ঘটনা খুব দ্রুতই ঘটতে থাকে। আসছে পবিত্র ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘রক্ত’ সিনেমাটির। কিন্তু না। ঈদে আসছে না সিনেমাটি। ঈদে আসছে ওম ও শুভশ্রী অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ চলচ্চিত্রটি। গতকাল রাতে জাজের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এদিকে কমেডি-রোমান্টিক গল্পের এ সিনেমাটিতে শুভশ্রী ও ওম ছাড়া এতে অভিনয় করেছে জান্নাতুল পিয়া, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির ৮০ শতাংশ  শুটিং হয়েছে লন্ডনে। যদিও সেন্সরবোর্ডের কাঁচির নিচে যাওয়ার অপেক্ষায় আছে ছবিটি।

এদিকে কলকাতার প্রধান দুই শিল্পী শুভশ্রী ও ওম একটি ছবিতে থাকার পর কিভাবে একটি ছবির গায়ে যৌথপ্রযোজনার তকমা লাগে সেটি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে! এ নিয়ে বিভিন্ন মাধ্যমে এখন বিতর্কও চলছে। কেউ কেউ একে যৌথ প্রতারণা নামেও অভিহিত করছেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.