চলচ্চিত্রের শুটিং এ অংশ নিতে বর্তমানে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম অবস্থান করছেন নেপালের রাজধানী কাটমুন্ডুতে। অনন্য মামুনের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘তোমার হতে চাই’।
এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী। মূলত চলচ্চিত্রটির তিনটি গানের দৃশ্যধারণের জন্যই নেপালে গিয়েছে পুরো টিম। তবে ২৬ জুলাই ঘটে গেল এক বিপত্তি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মীম। নেপালের রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করেই তার গাড়ির সামনে পাহাড়ের ধ্বস নামে।
এ বিষয়ে মীম ফেসবুকে কিছু ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাটমুন্ডু থেকে পোখরা যাবার সময় হঠাৎ করেই আমাদের গাড়ীর সামনে পাহার ধ্বসে পড়া শুরু করল। ভয়ে মরেই যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের গায়ের উপর এসে পড়বে। আর এই প্রথম এরকমটা দেখতে পেয়েছি। আল্লাহকে ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। এখনও হাত-পা কাঁপছে।’
শুটিং শেষ করে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে পুরো টিমটির।

No comments:
Post a Comment