সর্বশেষ সংবাদ

বলিউডে প্রতিভার দাম নেই!

There-is-talent-in-Bollywood-price

 

বলিউড নিয়ে হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর মতে, বলিউডে সত্যিকারের প্রতিভার কদর নেই। এখানে যে নিজেকে যত বেশি জাহির করতে পারে, সেই তত বেশি কাজ পায়। অভিনয়শিল্পীদের গুণ বিচার করা হয় ‘হিট’ আর ‘ফ্লপ’ ছবির সংখ্যার ভিত্তিতে। দিয়া বলেন, এই যদি হয় বলিউডের ভিত্তি, তাহলে লক্ষ্যে পৌঁছানো রীতিমতো অসম্ভব।


কিছুদিন বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন এই শিল্পী। সামনে ভারত ও ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘সালাম মুম্বাই’-এ দেখা যাবে তাঁকে। এই সিনেমা নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে কথা প্রসঙ্গে তিনি বলিউডের প্রতি তাঁর এই আক্ষেপের কথা জানান।

২০০১ সালে দিয়া মির্জার বলিউড যাত্রা শুরু। অবশ্য এখন পর্যন্ত তাঁর কোনো ছবিই তেমন ব্যবসাসফল হয়নি। বছর খানেক আগে নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন এই তারকা। দ্য টাইম অব ইন্ডিয়া।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.