সর্বশেষ সংবাদ

খাসিয়া পানে মজেছেন মাহী

Mahi-towards-Khasi-majechena

 

সিলেটী বধূ দেশের শীর্ষ নায়িকা মাহিয়া মাহী মজেছেন সিলেটের খাসিয়া পানে। শ্বশুরালয়ের সংস্কৃতির সাথে তাল মিলাতেই তিনি ‘পানবিলাসে’ মনোযোগী হচ্ছেন। স্ত্রীর এ পানবিলাসকে স্বাগত জানিয়েই স্বামী সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু নিজেই স্ত্রীর জন্য পান কিনতে বের হন।


শুক্রবার বিকেল ৫টার দিকে মাহির স্বামী অপু নগরীর লালবাজারে নিজের পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১১ ৮৬৬৬) হাঁকিয়ে যান খাসিয়া কিনতে। সিলেট নগরীর লালবাজারে পরিবর্তন ডটকমকে মাহমুদ পারভেজ অপু বলেন, স্ত্রীর জন্য খাসিয়া পান আর নানা ধরনের পান মসলার পাশাপাশি মাছসহ তরিতরকারির বাজার করেছেন। তার স্ত্রী সিলেটী পান খাবেন এমন ইচ্ছে ব্যক্ত করায় নিজেই বাজারে বের হন।

নগরীর লালবাজারের প্রবেশপথে বসে থাকা এক পান বিক্রেতার কাছ থেকে অপু নিজেই পান কিনেন। এ সময় তার সাথে আত্মীয় স্বজন ও ভাইয়েরা উপস্থিত ছিলেন।

নায়িকা মাহিয়া মাহির স্বামী জানান, ২৪ জুলাই নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে বিবাহত্তোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানে প্রস্তুতিসহ বিভিন্ন কাজে ব্যস্ততায় দিন কাটছে। মাহি শ্বশুরালয়ে ১০ দিন অবস্থান করবেন। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়ও রয়েছে প্রচুর।

নতুন জীবনে স্ত্রীকে নিয়ে ভালোই সময় কাটছে উল্লেখ করে অপু বলেন, বিবাহত্তোর সংবর্ধনা শেষে স্ত্রীকে নিয়ে ‘দাওয়াত’ (সিলেটে নতুন বর-কনেকে আপ্যায়ন) খেতে স্বজনদের বাড়িতে বেড়াতে যাবেন। এছাড়া সিলেটের দর্শণীয় স্থানে বেড়াতেও পারেন তারা।

চিত্র নায়িকা মাহিয়া মাহিকে বিয়ে করার পর মাহমুদ পারভেজ অপুও জনপ্রিয় হয়ে উঠছেন। যেখানে তিনি যাচ্ছেন সেখানেই ভিড় বাড়ছে। লালবাজারে যাওয়ার পর অনেকে তাকে ঘিরে ধরে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.