অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও সামাজিক সচেতনতামূলক কাজের জন্যও বেশ বিখ্যাত। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন তিনি। আর এর জন্য পুরস্কার পেলেন সম্প্রতি। কিন্তু সেই পুরস্কার নিতে গিয়ে ঘটলো বিপত্তি। সেখানে তিনি গিয়েছিলেন নিজস্ব বিমানে। আর এতেই সমালোচনার মুখে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
সম্প্রতি প্রাইভেট জেট দিয়ে কান চলচ্চিত্র উৎসব থেকে নিউইয়র্কে গিয়েছিলেন পুরস্কার নিতে। আর তার পরেই তাকে শুনতে হচ্ছে নানা কথা।
বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন— ইত্যাদি নিয়ে ভীষণ চিন্তিত এই অভিনেতা। এ বছর অস্কারের মঞ্চেও তার বক্তব্যে উঠে এসেছিল সেসব কথা। অথচ নিজস্ব বিমান ছাড়া তেমন সফর করেন না লিও।
ডিক্যাপ্রিওকে ‘বিগ ফিশ’ সম্মানে ভূষিত করেছে ‘রিভারকিপার’ নামে এক সংস্থা, যারা নিউইয়র্কের নদী নিয়ে কাজ করে। নিন্দুকেরা বলছেন, উৎসবে ফিরে গিয়েও অভিনেতা নাকি আবার পার্টিতে মেতে গিয়েছিলেন। তাদের মতে, ডিক্যাপ্রিও প্রাইভেট জেট ব্যবহার করেন, যাতে তাকে কোন পার্টি মিস করতে না হয়।


No comments:
Post a Comment