তরুণ মডেল সাবিরা হোসাইন গত মঙ্গলবার আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবিরার মৃত্যুতে অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। কেন তিনি সুইসাইড করেননি বলেছেন তা-ও।
প্রভার স্ট্যাটাস:
“এই যে এত কষ্ট। এত অপমান। এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করেছি। সুইসাইডই যদি কষ্ট থেকে বাঁচার উপায় হয়, তাহলে সবার আগে সুইসাইড করতাম আমি। এমন না ২০১০ এর পর আমার জীবনে বড় বড় দুঃখ আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব করে উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এইভাবে উপলব্ধি করতে পারি নাই। ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে অপমানে অন্যদের সঙ্গে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন এক গাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভা মনি মরে গেলে এই ইনসিকিউরিটি দেখতে পেতে? অনেক কষ্ট পাচ্ছি কিন্তু সুখের পরিমাণটাও তো খারাপ না। আরো কষ্ট পাবো/আরো অনেক সুখ পাওনা রয়ে গেছে। সেগুলো পূরণ করতে হবে না? লাইফ ইজ বিউটিফুল।”
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাবিরার (২১) মরদেহ উদ্ধার করা হয়।সাবিরার ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে আত্মহত্যার কারণ লিখেছেন। নির্ঝর সিনহা রওনকের উদ্দেশে তিনি লেখেন, “আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কী একটুও খারাপ লাগেনি?”
সাবিরা লেখেন, “আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।”


No comments:
Post a Comment