
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অনেকটা চুপিসারেই বিয়ে করেন বলিউড প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে।এরপর গত বছরের ৯ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আদিরা। জন্মের পর থেকে মেয়েকে মিডিয়া থেকে দূরে রেখেছেন রানী।
কিন্তু শোনা যাচ্ছে, আদিত্য চোপড়ার পরবর্তী সিনেমায় দেখা যাবে আদিরাকে।ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, আদিত্য চোপড়া পরিচালিত রণবীর সিং এবং বাণী কাপুর অভিনীত বেফিকর সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে আদিরাকে। সিনেমায় মেয়েকে নিয়ে হাজির হবেন রানী মুখার্জি।
শুধু আদিরা নয় দেখা যাবে আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়াকেও।এর আগে বলিউড কিং শাহরুখ খানের পুত্র আবরামকে হ্যাপি নিউ ইয়ার সিনেমায় দেখা গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র এক বছর।

No comments:
Post a Comment