সর্বশেষ সংবাদ

মোশাররফের করিম এখন মামলাবাজিতে ব্যাস্ত

একে তো মামলাবাজিই বলতে হয়। গ্রামের নিরীহ মানুষের নামে অহেতুক মামলা দিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া তো ভালো কথা নয়। তার ওপর এই কাজ যদি করেন অভিনেতা মোশাররফ করিম, তাহলে মামলাবাজি ছাড়া একে আর কী বলা যায়! 

মোশাররফের মামলাবাজি
টেলিছবি লার্নেড ফ্রেন্ড-এ এমন মামলাবাজি করতে দেখা যাবে মোশাররফ করিমকে। ঈদের জন্য তৈরি এই টেলিছবি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
এই টেলিছবিতে মোশাররফ করিম ‘সদরুল হক’ নামে এক মামলাবাজের চরিত্রে অভিনয় করেছেন। শহর থেকে গ্রামে এসে তাঁর সহকারীকে দিয়ে মানুষকে কথায় কথায় মামলার জালে জড়িয়ে ফেলেন। মামলায় জড়ানো লোকগুলো বিপদ থেকে বাঁচতে আবার সেই সদরুলের কাছেই ধরনা দেয়। চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, চরিত্রটি একজন ধূর্ত লোকের হলেও তার মধ্যে কিন্তু ভালোবাসা আছে। এখানে একটি বার্তা রয়েছে, মানুষ মানুষকে ঠকালেও একসময় সে ভালো হতে চায়। সে সমাজে সবার মধ্যে সম্মান ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়।
পরিচালক তুহিন হোসেন লার্নেড ফ্রেন্ড টেলিছবিটি নিয়ে জানান, গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইলের হাটুভাঙ্গার মিরপাড়া গ্রামে এর দৃশ্য ধারণ করা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জুঁই, আ খ ম হাসান, প্রাণ রায়, স্বর্ণা ও নিকুল কুমার।
 নাটকটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.