সর্বশেষ সংবাদ

সংশোধন হয়ে ফের সেন্সরে যাচ্ছে ‘আড়াল’

চলতি জানুয়ারিতেই সাহেদ চৌধুরীর ‘আড়াল’ জমা প়়ড়েছিল সেন্সর বোর্ডে। তার কিছুদিন পরেই ছবিটি নিষিদ্ধ করে দেয় সেন্সর বোর্ড। একজন পুলিশ কমিশনারের চরিত্র নেতিবাচকভাবে দেখানোকে কারণ হিসেবে দেখান বোর্ড কর্তারা। ফের সেন্সর বোর্ডের নির্দেশে কমিশনার থেকে উপকমিশনার চরিত্র তৈরি করে চলতি সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।



ছবিটিতে অভিনয় করছেন আঁচল, শাহরিয়াজ এবং বিপাশা কবির। এদের তিনজনকে দর্শক দেখতে পাবে পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে ছবিটিতে ছোট একটি চরিত্র আছে একজন পুলিশ কমিশনারের। এই কমিশনারের চরিত্রে দেখা যাবে হামিদ কাজরাইকে। তাকে একজন অসৎ কমিশনার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড কমিশনারের এই পদটিকে এভাবে দেখাতে রাজি নয়।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.