ত্রিমুখী প্রেম এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে সিনেমার গল্প। সব মিলিয়ে সিনেমাটি দারুণ হবে এমনটাই জানিয়েছিলেন গেম রিটার্নসের পরিচালক রয়েল খান। গতকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। আজও রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে আলোচিত এই সিক্যুয়েল ছবির শুটিং। ছবিটির মূল ভূমিকায় থাকছেন নিরব। এছাড়াও নবাগতা লাবণ্যকে দেখা যাবে অ্যাকশন লেডির ভূমিকায়।

ছবির প্রযোজক আলিফুজ্জামান জানান, আজ দ্বিতীয়দিনের মতো শুটিং চলছে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
নিরব জানিয়েছিলেন, গল্পের সঙ্গে নিজেকে মানাননসই করার জন্য নিয়মিত জিম করছি, ফাইটিংও প্র্যাকটিস করে যাচ্ছি। সেই সঙ্গে নিজের লুকেরও পরিবর্তন আনার চেষ্টা করছি। ‘গেম রিটার্নস’ ছবির গল্পে দর্শকরা একেবারে নতুনত্ব পাবেন। তাছাড়া এ ছবির চরিত্রের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে অনেক পরিশ্রম করে যাচ্ছি।

ছবির মহরতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেছিলেন, 'গেম রিটার্নস’ ছবির পোস্টার দেখে আমি প্রথমেই চমকে উঠি। এমন পোস্টার বাংলাদেশের ছবিতে খুব একটা দেখা যায় না। তাছাড়া আমার কাছে ছবির গল্পটি দারুণ লেগেছে।
আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন রিয়েল খান। সিনেমায় আরও অভিনয় শিল্পীরা হলেন- মিশা সওদাগর, ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেকে। ছবির সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।

No comments:
Post a Comment