প্রিন্স মাহমুদের সুরে বহুল প্রতীক্ষিত ‘খেয়াল পোকা’ মিউজিক অ্যালবাম ডি সিরিজ ও রবির যৌথ উদ্যোগে ডিজিটাল ভাবে প্রকাশিত হয়েছে।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত থার্টি থ্রি
ক্যাফেতে শনিবার সন্ধ্যা ৬ টায় মোরক উন্মোচনের মাধ্যমে অ্যালবামটি ডিজিটাল
ভাবে প্রচারেরে প্রকাশ করা হল।
প্রিঞ্চ মাহমুদের সুরে ‘খেয়াল পোকা’
অ্যালবামে স্থান পেয়েছেন ১০ জন শিল্পী। তাদের গাওয়া এই অ্যালবামের গানগুলো
এখন থেকে শোনা যাচ্ছে রবি রেডিও জি তে। এজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে
'৪৮৭৮৭৭' এই নম্বরে। ‘খেয়াল পোকায়’ থাকছে একক ও দ্বৈত গান।
কণ্ঠ দেয়া ১০ জন শিল্পী হলেন তাহাসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, সামিম, ইভা ও নন্দিতা।
প্রিঞ্চ মাহমুদের গানগুলো মূলত হয় মেলডিয়াস ধাচের। তাই শ্রোতারা এক নাগারে গানগুলো শুনে ফেলতে পারেন।
মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন রবি
ভ্রাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. হাসান ফয়সাল ও জি সিরিজের
কর্ণধার নাজমুল হক ভুইয়া প্রমুখ।


No comments:
Post a Comment