সর্বশেষ সংবাদ

মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ-সালমান খান।

মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ-সালমান খান।


মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ-সালমান খান

বলিউড ভক্তদের জন্য দুর্দান্ত একটি বছর অপেক্ষা করছে। বছরের শুরুতেই অক্ষয় কুমার অভিনীত এয়ারলিফটের মতো দুর্দান্ত একটি ছবি মুক্তি পেয়েছে। আরো চমকপ্রদ খবর হচ্ছে আগস্ট নাগাদ একসাথে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের নতুন দুটি ছবি। 

তারমধ্যে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবিটি রোমান্টিক ঘরানার। আর এক কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সালমানের ‘সুলতান’। শাহরুখের বিপরীতে রাইস ছবিতে আছেন পাকিস্তানের সুন্দরী অভিনেত্রী মাহিরা খান। অন্যদিকে সালমানের সঙ্গী আনুশকা শর্মা। 

এরইমধ্যে একটি অনলাইন জরিপ চালানো হয়েছে এই জুটিগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। আর সে জরিপে এগিয়ে আছেন রোমান্টিক কিং শাহরুখ খান। 

জরিপের ফলাফলে দেখা যায় শাহরুখ-মাহিরা জুটির পক্ষে মত দিয়েছেন ৫৭ শতাংশ দর্শক। অপরদিকে সালমান আর আনুশকার পক্ষে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ দর্শক। এতো কেবল ছবি মুক্তির আগের লড়াই। আসল লড়াইটা হবে বক্স অফিসে। 

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.