সর্বশেষ সংবাদ

এবার র‌্যাম্বো হতে যাচ্ছেন হৃত্বিক।


এবার র‌্যাম্বো হতে যাচ্ছেন হৃত্বিক।

এবার র‌্যাম্বো হতে যাচ্ছেন হৃত্বিক

হলিউডের সুপারহিট ছবি ‘নাইট অ্যান্ড ডে’র হিন্দি অনুকরণ ‘ব্যাং ব্যাং’ নির্মাণ করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এ ছবিতে টম ক্রুজের চরিত্রটিতে রূপদান করেছিলেন বলিউডের সুপারহিরো কৃষ খ্যাত হৃত্বিক রোশন। এবার তিনি একই পরিচালকের নির্মাণে হলিউডের ‘র‌্যাম্বো’ চরিত্রের হিন্দি সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন।

জানা গেছে, হলিউডের মারকুটে ছবি ‘র‌্যাম্বো’র হিন্দি অনুকরণ তৈরি করবেন সিদ্ধার্থ। আর এটিতে সিলভেস্টার স্ট্যালোনের চরিত্র র‌্যাম্বো হিসেবে দেখা যাবে হৃত্বিক রোশনকে। পরিচালকের প্রথম পছন্দে আছেন ভারতের এ সুপারহিরো।

সিদ্ধার্থ বলেন, ‘আমার পরিকল্পনায় হৃত্বিকই সবসময় উপরের স্থানে থাকেন। এবারও তাই। আবার নতুন অন্য কেউ থাকতে পারেন।’

হৃত্বিক থাকুক আর না থাকুক, ‘র‌্যাম্বো’ ছবিটির যে হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে- এটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। শুধু তাই নয়, এর দুটি কিস্তিও নির্মাণ করবেন সিদ্ধার্থ। মোট ছবি হবে তিনটি- সম্প্রতি সাংবাদিকদের এমন কথাই নিশ্চিত করেছেন তিনি।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.