মুক্তির প্রথম প্রহর থেকে রেকর্ড গড়ে চলেছে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। বৃহস্পতিবার রাতের প্রিভিউ শো’সহ রোববার পর্যন্ত সিনেমাটি উত্তর আমেরিকায় আয় করেছে ২৩.৮ কোটি ডলার। আন্তর্জাতিক বাজার থেকে তুলে নিয়েছে ২৭.৯ কোটি ডলার। সব মিলিয়ে ৫১.৭ কোটি ডলার আয় করেছে সাই-ফাই সিনেমাটি।
চলতি বছরে স্থানীয় বাজারে সর্বোচ্চ
উইকএন্ড আয়ের রেকর্ডটি ছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড’র দখলে। ছবিটি আয় করে ২০.৮৮
কোটি ডলার। সে রেকর্ড ভেঙে এগিয়ে গেল ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।
এক নজরে দেখা যাক ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুন সিনেমাটির রেকর্ড :
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিভিউ শোতে আয় করে
৫.৭ কোটি ডলার। আগের রেকর্ডটি ছিল ২০১২ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য
ডেথলি হালোস পার্ট টু’র। সিনেমাটি আয় করে ৪.৩৫ কোটি ডলার।
শুক্রবারের সর্বোচ্চ আয়ও ‘দ্য ফোর্স
অ্যাওয়েকেন্স’র। এটি আয় করে ১২.০৫ কোটি ডলারের বেশি। অন্যদিকে হ্যারি
পটারের সিরিজের সিনেমাটি আয় করে ৯.১ কোটি ডলার।
স্থানীয় আয়ে তিনদিনে সিনেমাটির ঘরে গিয়েছে
২৩.৮ কোটি ডলার। একই সময়ে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ আয় করেছে ২০.৮৮ কোটি ডলার।
একই হিসাব সেরা পিজি-১৩ সিনেমার ক্ষেত্রেও প্রযোজ্য। আরো আছে টপ হলিডে
ওপেনিং উইকএন্ড রেকর্ড। আগের রেকর্ডটি ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং
ফায়ার’র। ওই সিনেমা আয় করে ১৫.৮ কোটি ডলার।
এক থিয়েটারে সিনেমাটির আয় ৫৭ হাজার ৫৭১ ডলার। অন্যদিকে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র আয় ৪৮ হাজার ৮৫৫ ডলার।
এ ছাড়া সিনেমাটির দখলে এলো ‘বিগেস্ট
উইকএন্ড ওভারঅল’, ‘বিগেস্ট ডিসেম্বর উইকএন্ড’, ‘ডিসেম্বর সিঙ্গেল ডে’,
‘ডিসেম্বরে সবচেয়ে বেশি পর্দায় মুক্তি’, ‘ডিসেম্বর ওপেনিং উইকএন্ড’,
‘ফাস্টেস্ট ১০০ মিলিয়ন’, ‘গ্লোবাল’ ও ‘ডমেস্টিক আইম্যাক্স ওপেনিং রেকর্ড’।
পাশাপাশি আন্তর্জাতিক কিছু বাজারে ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ রেকর্ড করেছে।
তবে শনিবার ও রোববারের আয় এবং গ্লোবাল ওপেনিং রেকর্ড ধরে রেখেছে ‘জুরাসিক
পার্ক’।
স্থানীয় আয়ে বক্স অফিসে পরের অবস্থানে
রয়েছে ‘এলভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস দ্য রোড চিপ’ (১.৪ কোটি), ‘সিস্টার্স’
(১.৩৪ কোটি), ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে পার্ট টু’ (২৫.৪ কোটি) ও ‘ক্রিড
(৮.৭ কোটি)।


No comments:
Post a Comment