BLACK iz Ltd. - এর উদ্যোগে বিভিন্ন পর্যায়ের ২৫জন শিক্ষার্থী এবং চাকুরীজীবীদের ছয় মাসব্যাপী ‘আইটি স্কলারশিপ প্রোগ্রাম’ শীর্ষক আইটি প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
রাজধানীর BLACK iz Ltd. - এর মিলনায়তনে ১৫ই ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে এ কর্মশালার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং চাকুরীজীবীগণ অংশগ্রহণ করেন। ছয় মাসব্যাপী এই কর্মশালায় ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট, এডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইকমার্স সাইট ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং এন্ড লোগো ব্র্যান্ডিং, অনলাইন মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড পিএইচপি প্রোগ্রামিং এবং কনটেন্ট ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কমিশনার সালাউদ্দিন আহমেদ ঢালী, বিশেষ অতিথি হিসেবে ম্যাবস কম্পিউটারের ম্যানেজিং ডিরেক্টর তামিমা শামস মিতুয়া ও BLACK iz Ltd. - এর চেয়ারম্যান মোহাম্মাদ মেহেদি মেনাফা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কমিশনার সালাউদ্দিন আহমেদ ঢালী, বিশেষ অতিথি হিসেবে ম্যাবস কম্পিউটারের ম্যানেজিং ডিরেক্টর তামিমা শামস মিতুয়া ও BLACK iz Ltd. - এর চেয়ারম্যান মোহাম্মাদ মেহেদি মেনাফা উপস্থিত ছিলেন।
BLACK iz IT - এর চেয়ারম্যান মোহাম্মাদ মেহেদি মেনাফা বলেন, "BLACK iz IT - এর মূল লক্ষ্য হল বেকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় BLACK iz IT নিজস্ব উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ দিয়ে অনেক তরুণ তরুণীদের সাবলম্বী করে তুলেছে। আউটসোর্সিং কিংবা লোকাল চাকুরী প্রদানের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করেছে।"
অংশগ্রহণকারীদের পক্ষে একজন শিক্ষার্থী বলেন, "আমার দেখা সেরা প্রতিষ্ঠান BLACK iz IT। BLACK iz IT - এর প্রত্যেকটি কোর্সই অনেক যত্ন সহকারে করানো হয়। বন্ধুভাবাপন্নভাবে BLACK iz IT - এর সব শিক্ষক, স্টাফ তাদের দায়িত্ব পালন করেন। আমার মতে, BLACK iz IT - এর প্রত্যক শিক্ষকই এক একজন মডেল। তাছাড়া BLACK iz IT প্রতিষ্ঠানটি বিশ্বমানের একটি আইটি প্রতিষ্ঠান।"
অনুষ্ঠানে জানানো হয়, গত নভেম্বর মাসে BLACK iz IT ঘোষিত বিনামূল্যে ‘আইটি স্কলারশিপ প্রোগ্রাম’ কোর্সের জন্য গণমাধ্যম থেকে প্রায় দুই শতাধিক আবেদন আসে। এর মধ্যে বাছাইকৃত ২৫জন শিক্ষার্থী এবং চাকুরীজীবীদের এই প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণ পরবর্তী ১৫ই ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার তাদের হাতে সনদপত্র হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

No comments:
Post a Comment