প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্ভবত তার ফিল্ম ‘তামাশা’ মুক্তি পাবার বেশ আগে থেকেই মনে মনে তৃপ্তির হাসি হাসছেন। বড়দিনের ছুটি সামনে রেখে সঞ্জয় লিলা ভানসালি পরিচালিত ও প্রযোজিত ‘বাজিরাও মাস্তানি’ আর রোহিত শেট্টি পরিচালিত এবং গৌরি খান প্রযোজিত ‘দিলওয়ালে’ যখন আগামী ১৮ ডিসেম্বর একটি বড় দ্বৈরথে নামছে সেখানে সাজিদ তার ফিল্মের জন্য প্রায় মুক্তি তিনটি সপ্তাহ পেতে যাচ্ছেন। ‘হেইট স্টোরি থ্রি’ নিয়ে অবশ্য তেমন ভয় নেই, কারণ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। এদিকে দুই সপ্তাহ চলার পর সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ফিল্মটি নিয়েও দর্শকদের আগ্রহ কিছুটা হলেও কমে এসেছে। সুতরাং এটি ‘তামাশা’র জন্য বড় একটা সুযোগ। এখন ফিল্মটি এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে তাই দেখার বিষয়। ইউটিভি মোশন পিকচার্স নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে ‘তামাশা’ চলচ্চিত্রটি। রোমান্টিক ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ইমতিয়াজ আলির পরিচালনায় অভিনয় করেছেন রণবীর কাপুর, দীপিকা পাডুকোন এবং ইশতিয়াক খান এবং আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান। বেদ নামে এক তরুণকে নিয়ে এই গল্প যে শৈশব থেকে গল্প শুনতে ভালোবাসে, আর গল্পের চরিত্রের মত চলা তার শখ। একদিন ইউরোপের এক জায়গায় তারা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় আর অন্তরঙ্গতা হয়। তারা পর্যটনের পাশাপাশি একটি নাটকের দল গঠন করে এবং আর এতে তাদের মধ্যে অন্তরঙ্গতা বাড়তে থাকে।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
মধু চোপড়ার দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক।মেয়ের যে বিয়ে শব্দটাতেই অ্যালার্জি! কিন্তু বয়সও তো কম হলো না। ৩৫-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ...
-
আজ ২৩ জুলাই ২০১৬ ঢাকার নবাবগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জনাব পনিরুজ্জামান তরুন এর জম্নদিন। জম...
-
বিশ্বের কিছু অদ্ভুত এবং সুন্দর গাছ মানুষ অনেক আগে থেকেই জানে যে, বিশ্বে গাছ কতটা গুরুত্বপূর্ণ। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে মুক্তি পেতে এ...
-
সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ছিনতাইকারীর কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ও তার ফরাসী প্রেমিক। বিজনেস অব সিনেমা জানায়, ১১ ...
-
Carrier 1.5 Ton Split Air Conditioner 18CS036 | Carrier 1.5 Ton Split Air Conditioner 18CS036, Carrier 1.5 Ton Split Air Conditioner 18CS036...
-
টিভির পর্দায় অ্যালেক্স প্যারিসের পারফরম্যান্স দর্শক প্রথম দেখেন ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র এই ...
-
আবার এক ফ্রেমে করণ-অর্জুন! ১৩ বছর আগে এ দুটি চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খা...
-
মানুষ একবার জন্মায়। মৃত্যুর তার কাছে আসে একবারের জন্যেই। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মৃত্যুর আগেই মারা গিয়েছেন। তাও আবা...
-
বিয়ে বাঁচাতে আদালতের দ্বারস্ত হলেন রম্ভা ভারতী। নয়ের দশকে বলিউড, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, বাংলা মিলিয়ে প্রায় ১০০ ছবিতে অভিনয় ক...


No comments:
Post a Comment