![]() |
| মোশারফ করিমের প্রেমে জিনিয়া |
অভিনেতা মোশাররফ করিমের প্রেমে পড়েছেন মডেল ও অভিনেত্রী জিনিয়ার খন্দকার। পরিচালক শামীম জামানের ধারাবাহিক নাটক ‘আনন্দ গ্রাম’এ জিনিয়া ও মোশারফ করিমের এই ভালোবাসার কাহিনী দেখা যাবে।
নাটকটিতে গ্রামের এক শিক্ষিত ও সচেতন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জিনিয়া খন্দকার। নাটকে তাকে বয়স্কদের শিক্ষাদানের একটি স্কুলে পড়াতে দেখা যাবে।
জিনিয়া বলেন, 'আনন্দ গ্রাম' নাটকে আমার নাম জোনাকি। মোশারফ করিম ভাইয়ের সঙ্গে বয়স্কদের শিক্ষাদানের স্কুলে পড়াই। দু’জনের মধ্যেই দু’জনকে নিয়ে একটি গোপন ভালো লাগা আছে। আমরা লুকিয়ে লুকিয়ে একে অপরকে ভালোবাসি। এর ভেতরে আসেন ফজলুর রহমান বাবু। তিনি আমাকে বিয়ে করতে চান। এ নিয়ে বাঁধে বিপত্তি। এমনই চমৎকার এক গল্পের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।
জিনিয়া আরো বলেন, মোশারফ করিম ভাই একজন গুণী শিল্পী। উনার সঙ্গে কাজ করতে পারাটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। উনি অনেক হেল্পফুল। এ নাটকে তার সঙ্গে কাজ করাটা আমার ক্যারিয়ারের উজ্জল দিকই বটে।
'আনন্দ গ্রাম' নাটকে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীম জামান, আ খ ম হাসান, হাসিন হাসনা, হুমায়রা হিমু, নিছা, ফারুক আহমেদ, জয়রাজ, শামীম হোসেন, আমানুল হক হেলাল, মৌসুমী সরকার, সায়কা আহমেদ, পারভীন রেজা, পুতুল, আমীন আজাদ এবং আরো অনেকে। নাটকটি এসএ টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে জিনিয়া অভিনীত বিটিভিতে মামুনুর রশীদের 'অক্ষয়', মোস্তাফিজুর রহমানের 'অপেক্ষা', এটিএন বাংলায় মোহন খানের 'নীড় খুঁজে গাংচিল', আরটিভিতে সঞ্জীত সরকারের 'মামাবাড়ির আবদার' নামের ধারাবাহিকগুলো নিয়মিত প্রচার হচ্ছে।


No comments:
Post a Comment