![]() |
| মেহের নেগার চরিত্রে অভিনয় করছেন শখ |
কাজী নজরুল ইসলামের গল্প মেহের নেগার অবলম্বনে তৈরি হচ্ছে খণ্ড নাটক। এতে মেহের নেগার চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী শখ। মেহের নেগার নাটকের নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান। পরিচালনা করছেন বি ইউ শুভ।
![]() |
| মেহের নেগার চরিত্রে অভিনয় করছেন শখ |
সাহিত্যনির্ভর কাজে তুলনামূলক কম দেখা যায় শখকে। তাই মেহের নেগার চরিত্রে অভিনয় করতে পেরে শখ বেশ রোমাঞ্চিত। তাঁর কথায়, ‘কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো কাজই আমার কাছে রোমাঞ্চকর মনে হয়।’
কাজটি করার আগে শখের প্রস্তুতি কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেহের নেগার উপন্যাসটি আগেই পড়া ছিল। এ ছাড়া মেহের নেগার নামে একটি চলচ্চিত্রও আছে। তাতে মৌসুমী অভিনয় করেছেন। ছবিটি কয়েকবার দেখেছি। বাকিটা পরিচালক সহযোগিতা করছেন।’
পরিচালক বি ইউ শুভ বলেন, ‘আমরা সমসাময়িক মেহের নেগারকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ কারণে নজরুলের গল্প অক্ষত রেখে সাজপোশাকে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি, কাজটি দর্শকের ভালো লাগবে।’ সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ মে রাতে নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।



No comments:
Post a Comment