![]() |
| দ্বিতীয়বার বিয়ে করে যুক্তরাজ্যে সংসার পাতলেন শায়না আমিন |
গত বছরের শেষ দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন শায়না। ফলে চলচ্চিত্র, নাটক কিংবা মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি ছিলো না বললেই চলে। এসময় তিনি পরিবার নিয়ে ব্যস্ত আছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেত্রী শায়নাতারপর হঠাৎ করেই চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যে পাড়ি জমান শায়না। কিছুদিন পরই দেখা যায় মাসুদ রানা নামের এক প্রবাসীর সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করছেন তিনি। এদিকে যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকে জানান, মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করে সেখানেই সংসার করছেন শায়না আমিন।
উল্লেখ্য, ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তিনি। তবে ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে প্রথমবারের মতো আলোচনায় আসেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মডেল ও অভিনেত্রীকে। বিজ্ঞাপন আর ছোটপর্দায় কাজের পাশাপাশি বড়পর্দায়ও তার অভিষেক ঘটে। এখন পর্যন্ত ‘মেহেরজান’, ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিগুলোতে অভিনয় করেছেন।



No comments:
Post a Comment