![]() |
| মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়ঃ কঙ্গনা রনৌত |
বিয়ে প্রথা মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে বলে মনে করেন 'বলিউডের কুইন' খ্যাত তারকা কঙ্গনা রনৌত। আর তাই জীবনে কখনো বিয়ে করবেন না বলে জানিয়েছেন তিনি।
কঙ্গনা বলেন, 'মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বিয়ে করলেই জীবন সার্থক হয়ে যায় না। সবার আগে অবশ্যই নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য অনেক পরিশ্রম ও সময় প্রয়োজন। আমি এখনো নিজেকে প্রতিষ্ঠিত বলে মনে করি না। তাই ক্যারিয়ার নিয়েই পড়ে আছি।'
জানা গেছে, বিয়ে করে অযথা সময় নষ্ট করাকে কঙ্গনা বোকামি মনে করেন। তাই তিনি কখনো এ পথ মাড়াতে চান না। তবে তার এই কথাগুলো নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, কঙ্গনা জীবনে একাধিক প্রেমিকের কাছে প্রতারিত হয়েছেন। তাই পুরুষদের ব্যাপারে তার মধ্যে এক ধরনের বিদ্বেষ সৃষ্টি হয়েছে।
মিডডের খবরে বলা হয়েছে, দীর্ঘ ৮ বছরে কঙ্গনা বলিউডে পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন। ইতোমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত 'তানু ওয়েডস মানু রিটার্নস' ছবির সাফল্যের পর অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বর্তমানে কঙ্গনা এই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


No comments:
Post a Comment