![]() |
| হাসিমুখেই জেলে যেতে প্রস্তুত হ্যাপি যে কারণে |
রবিবার রুবেল হোসেনের ব্যক্তিগত প্রেমালাপ ফাঁসের দাবি করেছিলেন হ্যাপি। যদিও তার দেওয়া স্ক্রিনশটগুলো বানোয়াট বলে দাবি করছেন অনেকেই। ‘ফাহিমা’ নামের একজন দাবি করেছেন বিনা অনুমতিতে তার ছবি ব্যাবহার করেছেন হ্যাপি, যে কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাকে।
![]() |
| হাসিমুখেই জেলে যেতে প্রস্তুত হ্যাপি যে কারণে |
এর মধ্যে আবার নতুন কথা শোনালেন হ্যাপি। রুবেল তার বিরুদ্ধে মামলা করেছেন আর তিনি হাসিমুখেই জেলে যেতে প্রস্তুত!
এমনটাই দাবি করে হ্যাপি লিখেছেন, ‘আমার নামে রুবেল মামলা করেছে ৯০ ভাগ শিওর। পুরোপুরি তখন শিওর হব যখন পুলিশ এসে আমাকে নিয়ে যাবে। মজায় লাগছে। জীবনে এত experience সবার ভাগ্যে হয় না। আমি খুশি। ভয় ডর বলে তো আল্লাহ আমাকে কিছু দেয় নি। শুধুমাত্র মায়ের জন্য খারাপ লাগবে, মা তো আর জানেনা আমার ভালোই লাগছে। আশা করি খুব উপভোগ করব। ইনশাআল্লাহ। জেলে কত ধরনের মানুষ! কাছ থেকে দেখার ও অনেক কিছু জানার সৌভাগ্য হবে। আহ! কি শান্তি! জীবনে অনেক কিছু জানতে চাই!’
আইএস



No comments:
Post a Comment