ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই দেশের প্রধান দুই দলের শীর্ষ দুই নেত্রীর মধ্যকার বৈঠক দাবি করেছে বিএনপি। কারণ হিসেবে দলটির ভাষ্য, ভারতের কাছ থেকে ঐকমত্যের ভিত্তিতে নিজ দেশের স্বার্থ আদায়ের পূর্ব প্রস্তুতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যকার এই বৈঠক। শুক্রবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির এক্সপার্টদেরও আলোচনায় বসার আহ্বান জানান। রিপন বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা বিরোধ, তিস্তা পানি চুক্তি, বাণিজ্য ঘাটতি, সন্ত্রাসবাদ নিরসনে সহযোগিতাসহ বিভিন্ন অমীমাংসিত সমস্যা ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপির ব্যক্তিগত বিষয় নয়। এসব আমাদের জাতীয় ইস্যু। আমরা এসব সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই।’ তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি ভারত বিরোধিতার রাজনীতি নয়। আমরা আগেও বলেছি, আমাদের রাজনীতি দেশ, দেশের জনগণ, দেশের উন্নয়ন, মানবাধিকার কিভাবে উন্নত করা যায় তা নিয়ে। তাই আমরা চাই, ভারতের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মীমাংসার জন্য জাতীয় ঐকমত।’ বিএনপির মুখপাত্র বলেন, ‘ভারতের জনপ্রশাসনকে সে দেশের রাজনীতিকরা রাজনৈতিকভাবে ব্যবহার করে না। অথচ আমাদের দেশের জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমাদের জনপ্রশাসন দলদাসে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার নাগরিক দেশে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে ভাগ্য অন্বেষণে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় তারা দেশান্তরিত হচ্ছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।’ তিনি আরো বলেন, ‘সাগরে ভেসে না খেয়ে অসুখ-বিসুখে শ’ শ’ মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। অথচ সরকার তা দেখছে না। তারা প্রকৃত পরিস্থিতি আড়াল করার জন্য ২০১৯ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা প্রচার করছে।’ রিপন বলেন, ‘কর্মসংস্থানের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেসব সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে দেশান্তরের শিকার হচ্ছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী তাদেরই ধরে বিচারের হুমকি দিচ্ছেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। অত্যন্ত দুঃখজনক।’ তিনি বলেন, ‘রাজনীতিতে মতবিরোধ থাকবেই। কিছুদিন আগেও বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সীমান্ত বিরোধ, তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অথচ সেই মমতা বন্দোপাধ্যায় এখন মোদির সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশের উন্নয়নেও আমরা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতীয় ইস্যুতে ঐকমতের রাজনীতি চর্চা করতে চাই।’ সংবাদ সম্মেলন ও যৌথসভায় আরো অংশ নেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতি
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
একটা সময় থিয়েটার করতো ডায়না। কিন্তু পরিস্থিতির কারণে তার আর থিয়েটার করা হয় না। পরে তিনি চলে যান যাত্রায়। এরপর বিভিন্ন জায়গায় যা...
-
গত বছরের ডিসেম্বরে শাকিব(Shakib) খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য...
-
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা...
-
বিবি রাসেলকে ফ্যাশন সচেতন অনেকেই আইকন হিসেবে দেখেন। তার খ্যাতি পৃথিবী জুড়ে। জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার এবার যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত...
-
মনের মানুষটিকে নিয়ে অধিকারবোধ আর নিরাপত্তাহীনতায় কে ভোগেন না? সবার মধ্যেই কম-বেশি এই ব্যাপার দুটো দেখা যায়! এই যেমন বরুণ ধাওয়ানের গা...
-
দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, কিংবা বিগ-বি, বি-টাউনের প্রায় অর্ধেরেরই অভিষেক হয়েগেছে হলি দুনিয়ায়৷ সুযোগটা হাত ছাড়া ক...
-
এই আধুনিক সময়ে এসে বনবাসের স্বাদ পেলেন ইমন! প্রাচীন যোদ্ধা রাজাদের মতো বেশভূষাও পরা হলো তার। সঙ্গে শিখতে হয়েছে ধনুক চালানো। এভাবেই ‘...
-
সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একটি গান 'পাগল তোর জন্য রে'। মঈন বিশ্বাস পরিচালিত 'পাগল তোর জন্য রে' ছবিতে গানটি গেয়েছেন ন্যানসি(...
-
বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন নাদিয়া(Nadia)। চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে শাড়ি। পুরোদস্তুর সাহিত্যিক। মেঘের পরে মেঘ জমেছে ধারাবাহিক ন...
মোদি আসার আগেই হাসিনা-খালেদার বৈঠক দাবি
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই দেশের প্রধান দুই দলের শীর্ষ দুই নেত্রীর মধ্যকার বৈঠক দাবি করেছে বিএনপি। কারণ হিসেবে দলটির ভাষ্য, ভারতের কাছ থেকে ঐকমত্যের ভিত্তিতে নিজ দেশের স্বার্থ আদায়ের পূর্ব প্রস্তুতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যকার এই বৈঠক। শুক্রবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির এক্সপার্টদেরও আলোচনায় বসার আহ্বান জানান। রিপন বলেন, ‘ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা বিরোধ, তিস্তা পানি চুক্তি, বাণিজ্য ঘাটতি, সন্ত্রাসবাদ নিরসনে সহযোগিতাসহ বিভিন্ন অমীমাংসিত সমস্যা ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপির ব্যক্তিগত বিষয় নয়। এসব আমাদের জাতীয় ইস্যু। আমরা এসব সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই।’ তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি ভারত বিরোধিতার রাজনীতি নয়। আমরা আগেও বলেছি, আমাদের রাজনীতি দেশ, দেশের জনগণ, দেশের উন্নয়ন, মানবাধিকার কিভাবে উন্নত করা যায় তা নিয়ে। তাই আমরা চাই, ভারতের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মীমাংসার জন্য জাতীয় ঐকমত।’ বিএনপির মুখপাত্র বলেন, ‘ভারতের জনপ্রশাসনকে সে দেশের রাজনীতিকরা রাজনৈতিকভাবে ব্যবহার করে না। অথচ আমাদের দেশের জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমাদের জনপ্রশাসন দলদাসে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার নাগরিক দেশে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে ভাগ্য অন্বেষণে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় তারা দেশান্তরিত হচ্ছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।’ তিনি আরো বলেন, ‘সাগরে ভেসে না খেয়ে অসুখ-বিসুখে শ’ শ’ মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। অথচ সরকার তা দেখছে না। তারা প্রকৃত পরিস্থিতি আড়াল করার জন্য ২০১৯ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা প্রচার করছে।’ রিপন বলেন, ‘কর্মসংস্থানের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেসব সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে দেশান্তরের শিকার হচ্ছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী তাদেরই ধরে বিচারের হুমকি দিচ্ছেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। অত্যন্ত দুঃখজনক।’ তিনি বলেন, ‘রাজনীতিতে মতবিরোধ থাকবেই। কিছুদিন আগেও বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সীমান্ত বিরোধ, তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অথচ সেই মমতা বন্দোপাধ্যায় এখন মোদির সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশের উন্নয়নেও আমরা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতীয় ইস্যুতে ঐকমতের রাজনীতি চর্চা করতে চাই।’ সংবাদ সম্মেলন ও যৌথসভায় আরো অংশ নেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইসতিয়াক আজিজ উলফাৎ, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment