সর্বশেষ সংবাদ

ক্যাটরিনা পরিবারে পাত্তাই পেতেন না !


ক্যাটরিনা পরিবারে পাত্তাই পেতেন না !

বলিউড তারকা ক্যাটরিনা কাইফের খ্যাতি বিশ্বজোড়া হলেও পরিবারের কাছে এতদিন পাত্তাই পেতেন না তিনি। কিছুদিন আগে লন্ডনের মাদাম তুসো মোমের জাদুঘরে তার মূর্তি স্থাপনের পর থেকে নাকি ক্যাটবে তারকা খ্যাতি সম্পর্কে সচেতন হয়েছেন তার পরিবারের সদস্যরা। 

ক্যাটরিনা পরিবারে পাত্তাই পেতেন না !

এনডিটিভি বলছে সম্প্রতি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে জানান, “মাদাম তুসোয় আমার মোমের মূর্তি স্থাপনের পরই কেবল আমার পরিবার আমার তারকা খ্যাতিকে গুরুত্ব দিতে শুরু করেছে ... জাস্টিন বিবারের পাশে আমার মোমের মূর্তি স্থাপনের কারণেই তাদের কাছ থেকে এখণ গুরুত্ব পাচ্ছি আমি।”
সাতাশে মার্চ লন্ডনে নিজের মোমের প্রতিকৃতি উদ্বোধন করেন ক্যাটরিনা।
এই মুহূর্তে ক্যটরিনা ব্যস্ত আছেন আভিষেক কাপুরের ‘ফিতুর’ সিনেমাটি নিয়ে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ রয় কাপুর। ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ‘দ্য গ্রেট এক্সপেকটেশন্স’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন রেখা।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.