সর্বশেষ সংবাদ

মিশেল কিগান সবচেয়ে আবেদনময়ী নারী

মিশেল কিগান সবচেয়ে আবেদনময়ী নারী








সাবেক ‘করোনেশন স্ট্রিট’ অভিনেত্রী মিশেল কিগার নির্বাচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী তারকা হিসেবে।

পুরুষদের ম্যাগাজিন এফএইচএম-এর করা এই জরিপে শীর্ষস্থান দখল করার দৌড়ে মিশেল পেছনে ফেলেছেন কেন্ডাল জেনার আর জেনিফার লরেন্সের মতো তারকাদের।

এফএইচএম-এর সম্পাদক জো বার্নেস মিশেলকে অভিবাদন জানিয়েছেন এই জয়ে। এই জরিপে অংশ নেন দশ লাখেরও বেশি মানুষ।

মিশেলের বাগদত্ত টিভি ব্যাক্তিত্ব মার্ক রাইট দারুণ উচ্ছ্বসিত এই জয়ে। মঙ্গলবার তিনি এ নিয়ে টুইট করেন, “বিশ্বের সকল পুরুষকে বলতে চাই, দুঃখিত!!! এই সুন্দর মানুষটি আমার স্ত্রী হতে চলেছে।”

তালিকার তৃতীয় স্থানে থাকা অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সেই ছিলেন গতবারের বিজয়ী। এদিকে আগের বছর ৩১তম হওয়া কেন্ডাল জেনার এই বছর উঠে এসেছেন দুই নম্বরে। কার্দাশিয়ান বোনদের মধ্যে তিনিই রয়েছেন সবার উপরে। তালিকার তের নাম্বারে আছেন কিম কার্দাশিয়ান আর ক্লোয়ি এবং কোর্টনি আছেন যথাক্রমে ৫০ এবং ৬২ নাম্বারে।

শীর্ষ দশে আছেন সুপারমডেল কেইট আপটন, ‘এক্স ফ্যাক্টর’ উপস্থাপিকা ক্যারোলিন ফ্ল্যাক, পপ তারকা আরিয়ানা গ্রান্ডে, অভিনেত্রী মার্গট রবি, লুসি ম্যাকলেনবার্গ, ‘গেইম অফ থ্রোন্স’ তারকা এমিলিয়া ক্লার্ক এবং কেলি ব্রুক।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.