আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে যোগ দিলেন অভিনেত্রী Nipun। চিত্রনায়িকা মৌসুমী কমিটি থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ায় তার পদে Nipunকে নেওয়া হয়।
মঙ্গলবার বিকেল পাঁচটায় শিল্পী সমিতির অফিসে তাকে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি মিশা সওদাগর। গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কমিটির অন্যান্য সদস্যরা।
এরপর আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পত্রে স্বাক্ষর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, চিত্রনায়ক ফেরদৌস, পপি, নাসরিন, আলীরাজসহ আরো অনেকে।
Nipun বলেন, “আমি এক কথায় অভিভূত। দোয়া করবেন যাতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হল, সেই দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারি।”
এর আগে ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমী কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২৫ অগাস্ট সন্ধ্যায় শিল্পী সমিতির এক বৈঠকে মৌসুমীর পদে Nipunকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


No comments:
Post a Comment