দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত 'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার-২০১৭' পাচ্ছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী Rezwana Chowdhury Bonna। ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল ৩টায় এ পুরস্কার প্রদান করা হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, 'এটা অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার বিষয় যে, এবারের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম স্মৃতি পদক পাচ্ছি আমি। এটা আমার জন্য অনেক সম্মানের।'
এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীতশিল্পী ও ফিরোজা বেগমের শিষ্য সুস্মিতা আনিস। তিনি বলেন, 'দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১৬ পদক পেয়েছিলেন শিল্পী সাবিনা ইয়াসমিন।


No comments:
Post a Comment