‘Rabindranath Tagore-এর ছোটগল্প “ডিটেকটিভ” যে সময়ে লেখা, সেই সময়টাকে এখনকার দৃশ্যপটে হুবহু তুলে ধরা কঠিন। তাই গল্পের মূল ভাবনাটিকে ঠিক রেখে এই সময়ের উপযোগী করে নির্মিত হচ্ছে ডিটেকটিভ।’ এভাবেই নিজের নাটকের কথা বললেন পরিচালক তারিক মুহাম্মদ হাসান। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ২২ শ্রাবণ মনে রেখে তিনি তৈরি করছেন ডিটেকটিভ।
ডিটেকটিভ–এর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। গত বুধবার রাজধানীর উত্তরা ও বাড্ডায় নাটকটির শুটিং করা হয়। শুটিংয়ের ফাঁকে রিয়াজ জানালেন, চরিত্রটি বেশ উপভোগ করছেন তিনি। বললেন, ‘গল্পে সময়, স্থান-কাল ও পোশাকের পরিবর্তন বৈচিত্র্য এনেছে। ফলে মূল গল্প থেকে খানিকটা বেরিয়েই কাজটি করছি। তাই ভিন্নতা পাচ্ছি।’
ডিটেকটিভ-এ আরও অভিনয় করছেন ফারহানা মিলি, মৌটুসি বিশ্বাস, আশিক চৌধুরী প্রমুখ। পরিচালক জানান, আগামী ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় এটি প্রচারিত হবে।

No comments:
Post a Comment