অবশেষে গত রোববার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে পপি ও PORI MONI অভিনীত চলচ্চিত্র 'সোনাবন্ধু'।
ছবির পরিচালক জাহাঙ্গীর আলম সুমন বলেন, 'সোনাবন্ধু' চলচ্চিত্রটি সেন্সর বোর্ড সদস্যদের ভালো লেগেছে। ছবিটি নিয়ে আমরা শুরু থেকেই আশাবাদী ছিলাম। কারণ এ গল্প অসাধারণ। কিছুদিনের মধ্যেই আমরা মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব। প্রাথমিকভাবে এটি কোরবানির ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
মাহবুবা শাহরীনের 'হতাই' উপন্যাস অবলম্বনে 'সোনাবন্ধু' চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি, পরীমনি ও ডিএ তায়েব।


No comments:
Post a Comment