আড়াল ভেঙে অভিনয়ে নিয়মিত হচ্ছেন চিত্রনায়িকা Apu Biswas। গত ঈদে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র 'রাজনীতি'। ছবিটির প্রচারে ঈদের বেশ কয়েকটি টিভি আয়োজনে অংশ নিয়েছেন তিনি।
আসছে ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫' প্রদান করা হবে। জানা গেছে, এই আয়োজনে বাংলা চলচ্চিত্রের একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক ফেরদৌস। অপু বিশ্বাস বলেন, 'অনেক দিন পর স্টেজ শোতে অংশ নিচ্ছি। সে কারণে কিছুটা স্নায়ুচাপেও আছি বলতে পারেন। এখন এফডিসিতে নিয়মিত নাচের মহড়ায় অংশ নিচ্ছি।'
'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫' উপসস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও চিত্রনায়িকা পূর্ণিমা।


No comments:
Post a Comment