একটি-দুটি নয়, একসঙ্গে নতুন পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তারকা দম্পতি Omar Sani-Moushumi। এর মধ্যে তিনটি চলচ্চিত্রের নাম চূড়ান্ত হয়েছে।
বাকি দুটির নামও শিগগিরই চূড়ান্ত হবে বলে জানান সানী। তিনি জানান, অভিনয়ের ক্যারিয়ারে একসঙ্গে এতগুলো নতুন চলচ্চিত্রের কাজ এর আগে করেননি। এর মধ্যে একটি চলচ্চিত্রে তারা দু'জনই চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিনের মধ্যে অন্যগুলোতেও চুক্তিবদ্ধ হবেন। নাম চূড়ান্ত হওয়া তিন ছবি হলো_ 'কেউ কথা রাখে না', 'মামলা হামলা ঝামেলা' ও 'আমি নেতা হবো'। তিনটি ছবিই পরিচালনা করবেন উত্তম আকাশ।


No comments:
Post a Comment