একসঙ্গে পাঁচটি Music video নির্মাণ করছেন কণ্ঠশিল্পী আগুন। এরই মধ্যে তার সঙ্গে তরুণ কণ্ঠশিল্পী স্মরণের গাওয়া 'বেঁচে থাকার কারণ' ও 'হৃদয়ের ভাঁজে ভাঁজে' দ্বৈত গানের ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। এর পাশাপাশি আগুনের আরও তিনটি গানের ভিডিও প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
গানগুলোর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিউল ইসলাম জীবন, মিলন, রেজওয়ান শেখ প্রমুখ। মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন, কাজী ইমরান হাসানসহ কয়েকজন নির্মাতা। এ প্রসঙ্গে আগুন বলেন, 'অডিওর পাশাপাশি দর্শক এখন গানের ভিডিও চায়। যেজন্য কমবেশি সব গানেরই মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে। দর্শকের চাহিদার কথা ভেবেই সংগীতা থেকে আমার পাঁচটি গানের ভিডিও প্রকাশের পরিকল্পনা। মিউজিক ভিডিওগুলো দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।


No comments:
Post a Comment