মরক্কোর অশান্ত সমুদ্রে সার্ফিংয়ে মেতেছেন বলিউড অভিনেত্রী Katrina Kaif। সম্প্রতি ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে ট্যাগলাইনে লিখছেন, 'জীবনে প্রথম বার'।
'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে 'ল্যায়লা' চরিত্রে স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টরের চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাট। এবার সমুদ্রের তলায় নয়, জলের ওপরেই বাজিমাৎ করলেন তিনি। ভিডিওটি দেখলে মনে হবে খুব বেশি পারদর্শী না হলেও খারাপ সার্ফ করেন না ক্যাটরিনা!
বলিউডে আসার পর থেকে নানারূপে ক্যাটরিনাকে দেখা গেছে। অভিনয়ের 'স্কিল' বাড়ানোর পাশাপাশি নাচ, ফিটনেসেও গুরুত্ব দিয়েছেন।


No comments:
Post a Comment