কনা ও জুয়েল মোর্শেদের দ্বৈত কণ্ঠে গাওয়া গানের ভিডিও ঈদে এসছে। ‘Garden Garden’ শিরোনামে গানটির লেখা, সুর ও সংগীত করেছেন বিবেক। এটি পাঁচ মিনিটের একটি গানের ভিডিও হলেও তৈরি হয়েছে বড় পরিসরে।
গানটির এক শিল্পী জুয়েল মোর্শেদ বলেন, ‘বড় বাজেটের কাজ এটি। বিয়ের উৎসবকে ঘিরে ভিডিওটি করা হয়েছে। সেই পরিবেশ তৈরি করতে বড় আয়োজনও ছিল। তবে গানটির অডিও শুনতে শুধু বিয়ে নয়, ঈদ, পূজা, বৈশাখ—সব উৎসবেই মানিয়ে যাবে।’
বিয়েবাড়িতে গায়েহলুদ দেওয়া থেকে শুরু করে বিয়ে, তারপর বিদায় পর্যন্ত ভিডিওর গল্প।
এর নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘উৎসবমুখরভাবে গানটির ভিডিও তৈরি করা হয়েছে। লোকেশন হিসেবে চিত্রনায়ক শাকিব খানের পুবাইলের বাড়িটি ব্যবহার করা হয়েছে। সেখানে টানা দুই দিন কাজ করেছি আমরা।’
ভিডিওতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে লাক্স তারকা সানু, অভিনয়শিল্পী শারমিন শীলা, মৌ, সংগীতশিল্পী পূজা, তানজীব সারোয়ারসহ অনেকেই। এর বাইরে প্রায় ৪০ জন ছেলেমেয়ে মডেল হয়েছেন ভিডিওটিতে।
পরিচালক জানান, ঈদের আগের দিন ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এটি।


No comments:
Post a Comment