‘জুঁইফুল পূজারি ও গুটিকয় পিঁপড়া’নাটকটি BTV-তে বৃহস্পতিবার রাত নয়টায় প্রচারিত হবে । নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অন্ত আজাদ।
এলাকার নেশাগ্রস্ত নিরাপত্তারক্ষী খলিল স্ত্রী জুঁইকে মারধর করেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শুভর সঙ্গে প্রায়ই দেখা হয় জুঁইয়ের। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে এলাকার কিছু ছেলে জড়িয়ে পড়ে জুঁই ও শুভর সঙ্গে। শুরু হয় টানাপোড়েন। একপর্যায়ে ব্যাপারটি জেনে ফেলে খলিল। শ্বাসরোধে হত্যা করে স্ত্রীকে।নাটকের কাহিনি এমনই...
এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হাসিন, আরিফ খান, আরফান, আনন্দ খালেদ, ইকতারুল ইসলাম, রুম্মান শারু, কচি খন্দকার, সোলায়মান আকন্দ প্রমুখ।


No comments:
Post a Comment