বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমকাহিনি বেশ পুরোনো। তবে প্রেমের বিষয়টা তাঁরা প্রকাশ্যে এনেছেন কয়েক বছর হলো। বিরাট এখন ইনস্টাগ্রামে আনুশকার সঙ্গে তোলা ছবি প্রকাশ করতে সংকোচ করেন না। আনুশকাকেও সেই ছবিতে রোমান্টিক মন্তব্য করতে দশবার ভাবতে হয় না। বলিউডবাসী ভালোবেসে এই Bollywood craze প্রেমিক জুটির নাম দিয়েছে ‘বিরুশকা’।
আনুশকা ও বিরাট নিজ নিজ ক্ষেত্রে ব্যস্ততার ধকলে ক্লান্ত হয়ে পড়েছিলেন। এর মধ্যে আনুশকা শর্মাকে আবার যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হলো আইফা অ্যাওয়ার্ডে অংশ নিতে। এই সময়টাকেই একসঙ্গে ছুটি কাটানোর মোক্ষম সময় বানালেন ‘বিরুশকা’ জুটি। নিউইয়র্কে ১৮তম আইফা অ্যাওয়ার্ডের পর্দা ওঠার আগে তাঁরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। এর ফাঁকে বাজার-সদাইও করতে দেখা গেছে তাঁদের।
আনুষ্ঠানিকভাবে এখনো সংসার শুরু করেননি আনুশকা-বিরাট। কিন্তু বিয়ে করলে সংসারী তো তাঁদের হতেই হবে। তাই বুঝি এই ক্ষেত্রে নিজেদের হাত একটু পাকিয়ে নিতে চাইছেন ‘বিরুশকা’। সম্প্রতি নিউইয়র্কের একটি সুপারশপে তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দেখা গেছে। কী কী কিনবেন, সেই আলাপ সেরে নেওয়ার সময়ই বোধ হয় পাপারাজ্জির ক্যামেরায় বন্দী হয়েছেন।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে পা রাখেন বিরাট-আনুশকা। সেখানে গিয়েই ইনস্টাগ্রামে নিজেদের সেলফি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। মুহূর্তেই সেই ছবিতে ‘লাইক’-এর বন্যা বইতে থাকে। এখন পর্যন্ত সেই ছবিতে ‘লাইক’ পড়েছে সাড়ে ১৮ লাখের বেশি।
কিন্তু ছুটি খুব বেশি দিন তাঁরা কাটাতে পারবেন বলে মনে হয় না। কারণ, আনুশকার আসন্ন ছবি ‘যাব হ্যারি মেট সেজাল’ মুক্তি পাবে আগামী ২১ আগস্ট। ইতিমধ্যেই ছবির নায়ক শাহরুখ খান এই ছবির প্রচারে অংশ নিয়েছেন। কয়েক দিন পরে আরও জোরেশোরে শুরু হবে এই ছবির প্রচারণা। তখন আনুশকা শর্মাকেও সেখানে থাকতে হবে। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে শাহরুখ অভিনয় করেছেন একজন ট্যুরিস্ট গাইডের ভূমিকায়। আর আনুশকা পর্যটক।


No comments:
Post a Comment