নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’ দুটি দীর্ঘ SERIAL-এর প্রচার শুরু করল। এর মধ্যে একটির নাম বৌ-বিবি-বেগম। এটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না।
নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন আবদুল কাদের, আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, কুসুম শিকদার, সাবিলা নূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, মীর সাব্বির, সাজু খাদেম, ইরফান সাজ্জাদ প্রমুখ। এই চ্যানেলের আরেকটি দীর্ঘ ধারাবাহিকের নাম টক্কর। শাহজাহান সৌরভের রচনা ও দীপংকর দীপনের সিরিজ পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, জেনী, ফারজানা চুমকি, নওশাবা, ফারজানা ছবি প্রমুখ। এটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে।


No comments:
Post a Comment