প্রায় তিন যুগের সংগীতজীবনে Ayub Bachchu গানের পাশাপাশি তাঁর গিটার জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন। যেকোনো স্টেজ শোতে বাংলাদেশের জনপ্রিয় এই গায়কের গিটারের মূর্ছনা উদ্দীপ্ত করেনি, এমন গানপাগল খুঁজে পাওয়া মুশকিল। যাঁর গিটার জাদুতে উন্মাতাল হয়ে উঠতেন বাংলা গানের শ্রোতারা, তাঁদের জন্য এটা দুঃসংবাদ বলা যায়। কারণ, গিটারের এই জাদুকর তাঁর গিটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আক্ষেপ ও কষ্ট থেকে একধরনের প্রতিবাদ হিসেবে আইয়ুব বাচ্চু এ সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল বুধবার রাতে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে আইয়ুব বাচ্চু তাঁর এই কষ্টের কথা তুলে ধরেন। আইয়ুব বাচ্চু লেখেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিল আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী একটি গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার। যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় একেকটি গিটার! কিন্তু বেশ কিছু দিন চেষ্টা করার পরও যখন কোনো পৃষ্ঠপোষকই পেলাম না গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাঁদের মেধার মূল্যায়ন স্বরূপ, তাঁরা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সঙ্গে শুনব, দেখব এবং উৎসাহ দেব; যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মে যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন! কারণ হয়তো বা আমার স্বপ্নটা একটু বেশিই বড়ই ছিল গিটার নিয়ে!
আইয়ুব বাচ্চুর গিটার সংরক্ষণের খবর তাঁর ভক্ত-শ্রোতাদের অজানা নয়। এই গিটার নিয়ে বিশেষ পরিকল্পনাও তাঁর অনেক দিনের। তাই অনেক কষ্ট সত্ত্বেও দেশ ও দেশের বাইরে থেকে অনেক নামীদামি ব্র্যান্ডের গিটার সংগ্রহ করতেন। কিন্তু সারা দেশে গিটার শো করার উদ্যোগ নেওয়ার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় এখন গিটারই বিক্রি করে দিচ্ছেন। কারণ, হিসেবে আইয়ুব বাচ্চু এ-ও বলেন, ‘গিটারগুলো রক্ষণাবেক্ষণ বেশ কষ্টকর। তাই আমি ঠিক করেছি, প্রথম দিকে পাঁচটি গিটার বিক্রি করে দেব তাদের কাছে, যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়। আর এই আয়োজন থাকবে আগামী পাঁচ দিন পর্যন্ত।’
আইয়ুব বাচ্চু যে পাঁচটি গিটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তার তালিকায় আছে ErnieBall MUSIC MAN #AXIS-made in USA, CARVIN #JB-made in USA, CARVIN- made in USA, CHARVEL-made in USA ও ErnieBall MUSIC MAN #JP


No comments:
Post a Comment