১৯৮০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ঘুড্ডি এই পরিচালকের প্রথম নির্মাণ। তারপর নানা মাধ্যমে নিজেকে জড়িয়েছেন। নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কিন্তু Telefilm নির্মাণ করলেন প্রায় সাত বছর পর। সর্বশেষ খোকা বাবুর প্রত্যাবর্তন নামে একটি টেলিছবি নির্মাণ করতে দাঁড়িয়েছিলেন ক্যামেরার পেছনে। নতুন এই টেলিছবির শুটিং করলেন গত মাসের মাঝামাঝিতে। মাওয়ার ধলেশ্বরীর আশপাশে শুটিং করা এই টেলিছবির নাম হারানো পাতায় প্রেম। যার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও তারিন।
কেমন হলো কাজটি? পরিচালক হাসলেন। বললেন, ‘চেষ্টা করেছি ভালো করার। প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পীরাও দুর্দান্ত করেছেন। সব মিলিয়ে আশা করছি দর্শক পছন্দ করবেন।’
দর্শক পছন্দ করবেন কি করবেন না, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আসছে ঈদুল ফিতর পর্যন্ত। কারণ, ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে হারানো পাতায় প্রেম।


No comments:
Post a Comment