আসছে ঈদে সাত দিনব্যাপী আরটিভি, জিটিভি ও মাছরাঙা টিভিতে একযোগে প্রচার হবে 'আয়নাবাজি অরিজিনাল সিরিজ'-এর সাতটি NATOK। এরই মধ্যে নাটকগুলোর দৃশ্যধারণ প্রায় শেষ। নাটকগুলোর সম্পাদনার জন্য বর্তমানে কলকাতায় আছেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালট্যান্ট অমিতাভ রেজা। তিনি জানান, সিরিজের আবহ সঙ্গীতের কাজ চলছে কলকাতার সনিক সল্যুউশন মিউজিক স্টুডিওতে। এখানেই এডিটিং ও কালার গ্রেডিং করা হবে।
নাটকগুলোর প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, ''সাড়া জাগানো 'আয়নাবাজি' যিনি তৈরি করেছিলেন; সেই নির্মাতার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এ সিরিজ। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।
অমিতাভ রেজার পাশাপাশি এই সাত নাটক পরিচালনা করেছেন সুমন আনোয়ার, তানিম রহমান অংশু, আশফাক নিপুণ, গৌতম কৈরি, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও রবিউল আলম রবি।


No comments:
Post a Comment