আগামী আগস্ট মাসেই ‘বন্ডকন্যা’ খ্যাত হলিউড তারকা Hallely berry ৫১ বছর বয়সে পা দিতে চলেছেন। এমন বয়সে যদি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার মতো খবর চাউর হয়, তবে ব্যাপারটা একটু আশ্চর্যজনকই বটে। আশ্চর্য হওয়ার কিছু নেই। ব্যাপারটা পুরোটাই গুজব। জানালেন হ্যালির মুখপাত্র।
গত শনিবার ১৬তম বার্ষিক ক্রিসালিস বাটারফ্লাই বল অনুষ্ঠানে উপস্থিত হয়ে লাল গালিচায় হাঁটার সময় বেশ কয়েকবার ক্যামেরায় বন্দী হন হ্যালি। ছবিতে তাঁর ভঙ্গি এমন ছিল, দেখেই মনে হচ্ছিল যেন তিনি অন্তঃসত্ত্বা। একটি ছবিতে তিনি পেটে এমনভাবে হাত দিয়ে রেখেছিলেন যেন কিছু আদর করছেন। আরেকটি ছবিতে তো রীতিমতো বোঝা যাচ্ছিল যে তাঁর উদর যেন কিছুটা উঁচু হয়ে আছে। তাই কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল হ্যালি বেরি নাকি অন্তঃসত্ত্বা। তবে হ্যালির মুখপাত্র খবরটিকে গুজব বলে নিশ্চিত করেছেন, দুই সন্তানের জননী হ্যালি অন্তঃসত্ত্বা নন। মুখপাত্র বলেন, ‘এটা একেবারেই অসত্য। তিনি অন্তঃসত্ত্বা নন।’
সামাজিক মাধ্যমগুলোর গুজবে আরও প্রশ্ন উঠেছিল, কে হ্যালির অনাগত সন্তানের জনক। সেই প্রশ্ন এখন পিছে পড়ে গেছে। দুই সন্তানকে একাই সামলান হ্যালি। না তাঁর আছে স্বামী, না আছে কোনো প্রেমিক। প্রেমিকেরা এখন সাবেক। তথ্যসূত্র: ইয়াহু সেলিব্রিটি


No comments:
Post a Comment