আজ থেকে ইতালির রোমে শুরু হচ্ছে 'কারাওয়ান চলচ্চিত্র উৎসব'। এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি 'মাটির প্রজার দেশে'। এরই মধ্যে উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে ইতালি পেঁৗছেছেন ছবির নির্বাহী প্রযোজক আরিফুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, 'খুবই ভালো লাগছে যে আমাদের ছবি এবার আরও একটি বড় আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে।
ইউরোপের সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে প্রথম দিন এ ছবিটি প্রদর্শনের পাশাপাশি নির্মাণ সম্পর্কেও আলোচনা করার ইচ্ছা আছে আমার।' ছবিটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন নির্মাতা বিজন ইমতিয়াজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আবদুল্লাহ রানা, কচি খন্দকার, মাহমুদুর রহমান, চিন্ময় গুপ্ত, রমিজ রাজু, মাহফুজা বেগম প্রমুখ।


No comments:
Post a Comment