পার্থ-কনিকার EID-এর টেলিছবি 'দ্য পেইন্টার'। এক সময়ের সাড়া জাগানো চিত্রশিল্পী হাসান কবির অনেক বছর ধরে কোনো ছবি আঁকেন না। ২৫ বছর আগে, আন্তর্জাতিক এক চিত্র প্রদর্শনীতে তার একটি ছবি প্রথম স্থান অর্জন করে। সেই ছবিটি একজন বিদেশি চড়ামূল্যে কিনে নেন। তার পর থেকেই আড়ালে চলে যান হাসান। তনু একটি সংবাদপত্রে কাজ করেন। তার ওপর দায়িত্ব পড়ে হাসান কবিরের নিঃসঙ্গ ও রহস্যময় জীবন নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার। এক বৃষ্টির দিনে তনু দেখা পায় হাসানের। তনুকে এক শর্তে সাক্ষাৎকার দিতে রাজি হন হাসান। এভাবেই এগিয়ে যায় 'দ্য পেইন্টার' টেলিছবির গল্প।
এতে হাসান কবিরের চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ূয়া, আর তনুর ভূমিকায় দেখা যাবে ভারতের অভিনেত্রী কনিকা ব্যানার্জিকে। এটি নির্মাণ করছেন পারভেজ আমিন। বর্তমানে কলকাতায় চলছে এর দৃশ্যধারণ কাজ। সেখানেই অবস্থান করছেন পার্থ বড়ূয়া। এনটিভিতে ঈদের দিন বেলা ২টা ২০ মিনিটে প্রচার হবে এটি।


No comments:
Post a Comment