গুজারিশ, কাবিল, কৃশ বা ধুম। নিত্য নতুন চরিত্রে অভিনয় করে নিজের ভক্তদের চমকে দিয়ে ঋতি্বক রোশনের জুড়ি মেলা ভার। সম্প্রতি আরও একবার সেই চ্যালেঞ্জটাই নিতে চলেছেন তিনি Biopic-এ।
জানা গেছে, এবার তিনি বায়োপিকে অভিনয় করবেন। ফলে তাকে দেখা যাবে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে। যে আনন্দ কুমার 'সুপার থার্টি' প্রতিষ্ঠা করেন। পাটনার আইআইটি শিক্ষার্থীদের জন্য, যা খুবই প্রয়োজনীয় একটি সূত্র। এরই মধ্যে পরিচালক বিকাশ ব্যাহেল আনন্দ কুমারের ওপরে রীতিমতো গবেষণা শুরু করেছেন। গবেষণা শেষ হলেই শুরু হবে ছবির চিত্রনাট্যের কাজ।


No comments:
Post a Comment