প্রায় বছর দশেক আগে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। অভিনয় করেছিলেন একটি-দুটি নাটকেও। তারপর স্বামী স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজার সঙ্গে ক্যামেরার পেছনেই থিতু হয়েছিলেন Zakia Rashid Mim। কিন্তু ঈদ উপলক্ষে ব্যবসাসফল চলচ্চিত্র আয়নাবাজির ছায়া অবলম্বনে নির্মিত ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
রাতুল বনাম রাতুল নামের নাটকটি পরিচালনা করবেন সুমন আনোয়ার। চিত্রনাট্যও নির্মাতার লেখা। ১৭ মে থেকে নাটকটির শুটিং হবে বান্দরবানে। টানা ছয় দিন শুটিং হবে সেখানে। যাকিয়া রশীদের সঙ্গে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম ও আফরান নিশো।
এত দিন বাদে অভিনয়ে ফেরার কারণও বললেন মীম। ‘অনেক দিন ক্যামেরার পেছনে কাজ করছিলাম। তাই হঠাৎ আগ্রহ হলো। দেখি কেমন হয়। তা ছাড়া নির্মাতাও চাইছিলেন। সব মিলিয়ে হয়ে গেল।’
বলে রাখি, আয়নাবাজি ছবির একটি দৃশ্যেও কিন্তু কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল মীমকে।
রাতুল বনাম রাতুল নাটকটি থাকছে আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায়।


No comments:
Post a Comment