এই প্রথম সন্তান নিহত হওয়ার বিষয়ে নিরবতা ভেঙে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে বিচারের দাবি জানালেন মডেল Sonika Singh Chauhan-এর বাবা-মা। গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকার। ঘটনার পর থেকে অনেক দিন প্রকাশ্যে কিছু বলেননি তারা। সেই নিরবতা ভেঙে এবার তারা পুলিশের কাজে মেয়ের মৃত্যুর জন্য দায়িদের বিচার চাইলেন।
এদিকে সোনিকার মৃত্যুর ঘটনায় গত সপ্তাহে তার বাবা-মায়ে কথা শোনে কলকাতা পুলিশ।
দুর্ঘটনার পর পুলিশের ঢিলেঢালা তদন্ত নিয়ে সোনিকার ঘনিষ্ঠ জনদের প্রশ্ন উঠার পর এমন প্রতিক্রিয়া দেন তারা। তারা দাবি করেছেন, পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে।
এর আগে সোনিকার ঘনিষ্ঠজনরা প্রশ্ন তোলেন, ঘটনার দিন সোনিকার বন্ধু অভিনেতা বিক্রম মদ খেয়ে ছিলেন কিনা, তা প্রমাণের জন্য বিক্রমের রক্ত পরীক্ষায় কেন দেরি হয়? কেন প্রত্যক্ষদর্শীদের বয়ান নিতে দেরি হয়? তবে পুলিশ বলছে,‘সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।’
পুলিশ সূত্র বলছে, দুর্ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত প্রায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে তারা। এছাড়া বিক্রম-সোনিকার চার বন্ধু আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন।
আর শিগগিরই সোনিকার ‘ঘনিষ্ঠতম’ এক বন্ধুর সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, ঘটনার দিন তার ওই 'বন্ধু'ও একটি নাইট ক্লাবে ছিলেন এবং তার সাথে সোনিকার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে করে বিক্রমের সঙ্গে বাড়ি ফিরছিলেন মডেল সোনিকা।


No comments:
Post a Comment